প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের

বিজ্ঞাপন
‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের
ভারতে ‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে, এ আইন সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর হস্তক্ষেপ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের পার্লামেন্টে পাস হওয়া প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল-২০২৬ অনুযায়ী, জাতীয় গান ‘বন্দে মাতরম’–এর প্রতি ইচ্ছাকৃত অসম্মান বা এর পরিবেশনায় বাধা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নতুন আইনে ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’–এর সমান আইনগত মর্যাদা দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইনটি পাস হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটির দাবি, এ আইন ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুতর আঘাত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দ–এর সভাপতি আরশাদ মাদানি। তিনি বলেন, বিলটি সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, জনগণের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মুখপাত্র ড. এস. কিউ. আর. ইলিয়াস বলেন, আইনের মাধ্যমে ‘বন্দে মাতরম’কে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য বাধ্যতামূলক করার চেষ্টা শুধু আপত্তিকরই নয়, বরং সংবিধানের মৌলিক নীতিরও পরিপন্থী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, ভারতের সংবিধান প্রণয়নের সময় গণপরিষদ দীর্ঘ আলোচনার পর ‘বন্দে মাতরম’-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক জাতীয় পর্যায়ে গ্রহণ করেছিল। কারণ, পরবর্তী স্তবকগুলোর ধর্মীয় বিষয়বস্তু দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচিত হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আরশাদ মাদানি বলেন, কেউ স্বেচ্ছায় ‘বন্দে মাতরম’ গাইতে বা আবৃত্তি করতে চাইলে তাতে তাদের কোনো আপত্তি নেই। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী একজন মুসলমান কেবল আল্লাহরই ইবাদত করেন। তাই গানের কিছু অংশ ইসলামী আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং কোনো মুসলমানকে আইন করে এটি গাইতে বা গ্রহণ করতে বাধ্য করা উচিত নয়।

 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৫ ঘণ্টা আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

২ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

২ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৪ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৪ দিন আগে