প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

শুরু সরকারি ৫ ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন, আবেদন করবেন যেভাবে

বিজ্ঞাপন
শুরু সরকারি ৫ ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন, আবেদন করবেন যেভাবে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। শনিবার (১ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তথ্য হালনাগাদের অংশ হিসেবে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যেসব ভাতা ও উপবৃত্তির জন্য আবেদন করা যাবে

এ কর্মসূচির আওতায় আবেদন করা যাবে—

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
  • বয়স্ক ভাতা
  • বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
  • প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি
  • অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি
  • বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট

যেভাবে আবেদন করবেন

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের ক্যাপিটেশন গ্রান্টের আবেদন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত সেবামূল্যায়ন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আবেদন প্রক্রিয়া বা প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে এবং কারিগরি সহায়তা পেতে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৩৬ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৩৮ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

৫৮ মিনিট আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে