প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক

বিজ্ঞাপন
বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়া হয়। পরে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

মাদারীপুরের কৃতী সন্তান মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ তিনি অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন। প্রায় ১৭ বছরের বেশি সময় সেখানে আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দায়িত্ব গ্রহণের পর বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নতুন ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে বোয়েসেলকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

তিনি জানান, সরকারের অগ্রাধিকার অনুযায়ী বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ, নতুন শ্রমবাজার সৃষ্টি, আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে বাংলাদেশের মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ রাশেদুল হক।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে, বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

৫৯ মিনিট আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

১ ঘণ্টা আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

২ সপ্তাহ আগে
সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

২ সপ্তাহ আগে