সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি-ঝুঁকি দিচ্ছে। এ উপলক্ষে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিলেও তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার জামিন বাতিলের জন্য একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তবে উগ্রবাদী গোষ্ঠীগুলো মাঝেমধ্যে তৎপরতা দেখানোর চেষ্টা করে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।