সর্বশেষ
পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না ভর্তি পরীক্ষা জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌর বিদ্যুৎসংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল সাংবাদিকদের বিষয়টি জানান।

হাসান শিপুল বলেন, জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সৌর বিদ্যুৎকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। এজন্য তিনি সরকারি বিভিন্ন স্থাপনায় সৌর বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় আরও বলা হয়, সৌর বিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে ভোক্তাদের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বৃদ্ধি পায়।

উপস্থাপনায় জানানো হয়, সৌর বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি

৮ ঘণ্টা আগে
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

১০ ঘণ্টা আগে
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

১০ ঘণ্টা আগে
সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১১ ঘণ্টা আগে
টেকসই ও আধুনিক পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

টেকসই ও আধুনিক পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

১১ ঘণ্টা আগে