প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন
ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না ভর্তি পরীক্ষা
আগামী শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা থাকছে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের এসএসসির ফল, মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে কলেজ নির্বাচন করা হবে।

এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব নীতিমালায় রাখা হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে দেশের অধিকাংশ কলেজ ও মাদ্রাসায় ফলের ভিত্তিতে ভর্তি হলেও নটর ডেম কলেজ ও হলি ক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি কলেজে আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

২৭ মিনিট আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ দিন আগে
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৪ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৫ দিন আগে
৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৬ দিন আগে
বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

৬ দিন আগে