প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য উপদেষ্টা

বিজ্ঞাপন
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য উপদেষ্টা
আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. জাহেদ উর রহমান বলেন, এর আগেও সরকার এ বিষয়ে গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। কোনো গণমাধ্যম যদি আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করে, তাহলে তা আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকার আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দেবে যেন কেউ আদালতের নির্দেশনার পরিপন্থী কোনো পদক্ষেপ না নেয়। আদালতের আদেশ মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইনগত দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে আদালতের সিদ্ধান্ত কার্যকর করা।

তথ্য উপদেষ্টা ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়ার পক্ষে তিনি নন। তবে আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় তা অবশ্যই অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে প্রচার না করে আদালতের দ্বারস্থ হয়ে আইনগতভাবে আদেশটি চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৪ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৬ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২৬ মিনিট আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৩১ মিনিট আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৩৭ মিনিট আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

৩৯ মিনিট আগে