প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সাংবাদিকদের গণহারে চাকরিচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের অবিলম্বে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিইউজে নেতারা বলেন, একটি সংবাদমাধ্যমের প্রাণশক্তি হলো তার সাংবাদিকরা। তাদের শ্রম, মেধা, ত্যাগ ও পেশাদারিত্বের ওপরই একটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সাফল্য নির্ভর করে। বাংলাদেশ প্রতিদিন-এর সাংবাদিকরা দীর্ঘদিনের কর্মদক্ষতার মাধ্যমে সেই সক্ষমতার প্রমাণ রেখেছেন।

তারা আরও বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে, শ্রম আইন ও সাংবাদিকদের ন্যায্য অধিকার বিবেচনায় না এনে একযোগে বিপুলসংখ্যক সাংবাদিককে চাকরিচ্যুত করা অন্যায়, অমানবিক এবং শ্রম অধিকার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে না, বরং সামগ্রিক গণমাধ্যম শিল্পে ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে।

ডিইউজে নেতারা সাম্প্রতিক সময়ে বসুন্ধরা মিডিয়া লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকরা কোনো প্রতিষ্ঠানের দলাদলি বা প্রশাসনিক সিদ্ধান্তের বলি হতে পারেন না।

সংগঠনটি অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের নিজ নিজ পদে পুনর্বহাল, চাকরির ধারাবাহিকতা বজায় রাখা, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং আইনসম্মত সব শ্রম অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিইউজে আরও জানায়, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, মর্যাদা ও শ্রম অধিকার রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। ভবিষ্যতে নতুন করে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক

৪ ঘণ্টা আগে
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা

চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা

৮ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

৮ ঘণ্টা আগে
কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

১০ ঘণ্টা আগে
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১১ ঘণ্টা আগে