প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো তার ভারত সফরের আমন্ত্রণও এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ এখনো কার্যকর রয়েছে।

ব্রিকস সম্মেলন প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান, ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী সদস্য নয় এমন বিভিন্ন আঞ্চলিক জোটের বর্তমান চেয়ারম্যানদেরও এ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে, বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে ভারত সরকারের কোনো ভূমিকা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন। সেখানে যে মতামত প্রকাশ করা হবে, তা ভারত সরকারের অবস্থান বা সমর্থনের প্রতিফলন নয়।

ভারত বর্তমানে ব্রিকসের চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। সম্মেলনের আউটরিচ অধিবেশনে ব্রিকসের বাইরের দেশ ও বিভিন্ন আঞ্চলিক জোটের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকে।

বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আমন্ত্রণ পেয়েছেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্ভাব্য সাইডলাইন বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক

৩ ঘণ্টা আগে
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

৬ ঘণ্টা আগে
চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা

চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা

৭ ঘণ্টা আগে
কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

৯ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা, প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিইউজের

৯ ঘণ্টা আগে
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১০ ঘণ্টা আগে