প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ

বিজ্ঞাপন
নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ
ঢাকার চারপাশের নদ-নদীর নৌপথ সচল রাখা এবং নদী দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একাধিক শিল্পপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় দূষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকার ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আইএফএস টেক্সওয়্যার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিদর্শনের সময় এসব প্রতিষ্ঠানের নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জে আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামের দুটি কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছে। সেখান থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

একই এলাকার অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় সেগুলো বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিদর্শন, নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

৫০ মিনিট আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

২ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২০ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে