বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব।’ তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি এবং তাদের প্রতি সরকারের অঙ্গীকার অব্যাহত রয়েছে।
এ সময় তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি মনে করেন।