প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিজ্ঞাপন
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।’

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দেশের সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, যাতে ফ্যাসিবাদী শক্তি আর কোনোভাবে সুযোগ নিয়ে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচজন কৃতী সন্তান জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২ ঘণ্টা আগে