প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর

বিজ্ঞাপন
সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) তাকে বগুড়া সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বগুড়া সদর থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বগুড়ায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে, গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। অভিযোগে বলা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস

৪ ঘণ্টা আগে
মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ

মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ

৩ দিন আগে
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯

১ সপ্তাহ আগে
মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

১ সপ্তাহ আগে
বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

১ সপ্তাহ আগে
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

১ সপ্তাহ আগে