প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ●

রাজধানীর কালভার্টের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশের খোঁজে পুলিশ

বিজ্ঞাপন
রাজধানীর কালভার্টের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশের খোঁজে পুলিশ
রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অংশের মধ্যে রয়েছে মাথা ও দুই হাত। তবে শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের একটি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের অংশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, মাথা ও দুই হাত উদ্ধার করা গেলেও শরীরের বাকি অংশের সন্ধানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল কাজ করছে এবং আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ জানিয়েছে, মরদেহের উদ্ধার হওয়া অংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ দিন আগে
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা ক্লিনিকে হামলা

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

২ দিন আগে
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৪ দিন আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

৫ দিন আগে