প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ● পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ●

এফপিএমসি সভার সিদ্ধান্ত: খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু

বিজ্ঞাপন
এফপিএমসি সভার সিদ্ধান্ত: খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমপি-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে ৬ মাসে মোট ৯.৯০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।এছাড়া, অপুষ্টি নিরসন ও জনগণের পুষ্টি নিরাপত্তা জোরদারে উক্ত কর্মসূচির আওতায় মোট ৩০০টি উপজেলায় ০৬(ছয়) টি ভিটামিন ও খনিজসমৃদ্ধ পুষ্টিচাল (Fortified Rice) বিতরণ করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত পাঁচ অর্থবছরে সরকারি খাতে গড়ে ৩২.৩২ লাখ মেট্রিক টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৫.০৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। খাদ্যশস্যের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি পাওয়াতে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুতের পরিমাণ বিদ্যমান ১৩ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি করে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green


এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সাময়িক বিঘ্নের সময় দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত ও নির্বিঘ্নে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে ০৩টি পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এছাড়াও ২০৩০ সালের মধ্যে বর্তমান খাদ্যশস্য মজুদ সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টন বৃদ্ধি করার বিষয়ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে


সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

১ ঘণ্টা আগে
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

১ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে