প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ●

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে ১৫০০ মসজিদ ও মন্দিরের মাইক অপসারণ

বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে ১৫০০ মসজিদ ও মন্দিরের মাইক অপসারণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে গত দুই দিনে প্রায় ১ হাজার ৫০০টি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন পুলিশি অভিযানের মাধ্যমে এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের দায়ে অন্তত ১ হাজার ২৭৯টি মসজিদ ও ১৯৯টি মন্দির কমিটিকে তাদের সাউন্ড সিস্টেম খুলে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে ‘সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমানভাবে’ এই আইন প্রয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এটাই প্রথমবার, যখন পুলিশ উপাসনালয়গুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সরানোর উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পশ্চিমবঙ্গের ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও পরিচালনা) বিধিমালা, ২০০০’ অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মাইক ব্যবহারের জন্য আগে থেকে পুলিশের অনুমতি নেওয়া, বাধ্যতামূলক ‘সাউন্ড লিমিটার’ সংযোজন এবং শব্দের মাত্রা ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখা বাধ্যতামূলক।

এদিকে, মসজিদে আজানের জন্য ব্যবহৃত মাইক অপসারণে রাজ্য পুলিশ চাপ দিচ্ছে—এমন অভিযোগ তুলে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, স্থানীয় থানার পুলিশ মৌখিকভাবে তাদের মাইক খুলে ফেলতে নির্দেশ দিচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা টাইমস অব ইন্ডিয়াকে জানান, স্থানীয় থানা বা ফাঁড়ির পুলিশ তাদের কোনো লিখিত আদেশ দেয়নি, বরং মৌখিকভাবেই মাইক সরানোর নির্দেশনা দিয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী কেবল শব্দদূষণবিষয়ক বিধি কার্যকর করা হচ্ছে এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, মসজিদ বা মন্দির—উভয় ক্ষেত্রেই শব্দসংশ্লিষ্ট ধর্মীয় আয়োজন উপাসনালয়ের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং বাইরে ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছর ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সব ধর্মীয় প্রতিষ্ঠানে আদালত নির্ধারিত শব্দদূষণবিধি কার্যকর করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

এই ইস্যুতে আজ শুক্রবার (৭ আগস্ট) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিষয়টি উত্থাপনের কথা জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটি অংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৬ ঘণ্টা আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

২ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

২ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৪ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৪ দিন আগে