প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ●

গণমাধ্যম শক্ত থাকলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

বিজ্ঞাপন
গণমাধ্যম শক্ত থাকলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম যদি শক্তিশালী থাকে, তবেই গণতন্ত্র টেকসই হবে। তিনি বলেন, ‘গণতন্ত্র হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায়, সেভাবে দেশ পরিচালনা করা। আমাদের চিন্তা-চেতনা, আচার-আচরণ—সবকিছুতেই যদি গণতন্ত্রের প্রতিফলন না ঘটে, তাহলে ধরে নিতে হবে তা প্রতিষ্ঠিত হয়নি।’

শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মির্জা ফখরুল বলেন, ‘তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে গেছি। সরকারকে ব্যর্থ বলে দাবি করে তাদের পাঁচ বছর কাজ করতে দেব না—এ ধরনের বক্তব্য ফ্যাসিস্টদের ভাষা।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজ করেছে ঠিক উল্টো।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম ব্যবহার করে গণতন্ত্রকেই ধ্বংস করেছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ভেঙে ফেলেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পশ্চাত্যের দেশগুলোতে হাজার বছর লেগেছে। কিন্তু আমরা অস্থির হয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই চাই একটি চমৎকার গণমাধ্যম থাকবে, আলোচনা-সমালোচনা চলবে। তবে টকশোতে আলোচনা শুনলে মনে হয়, সরকার চরম ব্যর্থ এবং দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম যদি শক্তিশালী হয়, তাহলেই গণতন্ত্র টেকসই হবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

১৬ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে