প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

শেখ হাসিনাকে নিয়ে দিল্লির ক্রমবর্ধমান অস্বস্তি, সম্পর্কে টানাপোড়েন

বিজ্ঞাপন
শেখ হাসিনাকে নিয়ে দিল্লির ক্রমবর্ধমান অস্বস্তি, সম্পর্কে টানাপোড়েন
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দিল্লি যে গভীর অস্বস্তিতে রয়েছে, তা নিয়ে গতকাল বিবিসি নিউজ বাংলা ও দ্য ডিপ্লোম্যাট–প্রকাশিত দুটি প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। ভারতের সরকারি অবস্থান ছিল—এটি ছিল ‘সাময়িক’ ও ‘নিরাপত্তার’ জন্য। তবে সেই সাময়িক ব্যবস্থা দুই বছরে পৌঁছালেও এখনও তার ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে শেখ হাসিনা গত ৫ আগস্ট দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করলে তা নতুন বিতর্ক তৈরি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে রাতেই তীব্র প্রতিবাদ জানায় এবং ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যদিও ভারত দাবি করেছে, এই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং হাসিনা ‘ইনডিভিজুয়াল ক্যাপাসিটি’-তে কথা বলেছেন, কিন্তু ঢাকা মনে করছে, ভারতের অনুমোদন ছাড়া এত বড় ঘটনা সম্ভব ছিল না। দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি, রাজনৈতিক বন্দি নন, তাই তার ওপর বিধিনিষেধ আরোপ কঠিন। অন্যদিকে, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফেরত চাওয়া সত্ত্বেও ভারত নীরব রয়েছে। এতে গঙ্গা চুক্তি, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সব আলোচনা স্থবির হয়ে আছে। পর্যবেক্ষকদের মতে, দালাই লামার মতো ‘অ্যাসেট’ না হয়ে শেখ হাসিনা ভারতের জন্য এখন ‘লায়াবিলিটি’ বা বোঝা হয়ে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে, দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন সন্ধিক্ষণে পৌঁছেছে। ভারতীয় সাংবাদিকরাও মনে করছেন, নয়াদিল্লিতে এ ধরনের আয়োজন ভারতের অনুমতি ছাড়া সম্ভব নয়। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে—তিনি ছিলেন খেলার মাঠে, পরে বাড়ি থেকে অনলাইনে যুক্ত হন, যা নিয়ে তাঁর আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক ভারতীয় সাংবাদিক। এদিকে বাংলাদেশের বিএনপি সরকার ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা ও জুলাই বিপ্লবের শহী�দের প্রতি অপমান।

ঢাকা বারবার হাসিনার রাজনৈতিক কার্যক্রম সীমিত করতে এবং বিচারের জন্য তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানালেও দিল্লি এখনও সাড়া দেয়নি। তবে জল্পনা রয়েছে, হাসিনা স্বেচ্ছায় ফিরলে সম্পর্কের উত্তেজনা কমতে পারে এবং ভারত ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও পর্দার আড়ালে আলোচনা করছে—যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৬ ঘণ্টা আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

২ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

২ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৪ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৪ দিন আগে