প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজনীতির 'বাল্যস্কুলের ছাত্র' হয়ে 'প্রফেসর' সাজা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার: আইনমন্ত্রী কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১ সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বিএনপি ভারতকে ভয় পায়, জাদুঘরে ইতিহাস লুকোনো হয়েছে: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে নিয়ে দিল্লির ক্রমবর্ধমান অস্বস্তি, সম্পর্কে টানাপোড়েন গণঅভ্যুত্থানের চেতনায় প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন

পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১

বিজ্ঞাপন
পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১
পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানের বাড়িতে আন্ডারগ্রাউন্ড ঘর থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তিনি বাড়ির নিচে চোরাই গরুর খামার করেছিলেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি গরু ও যুবদল কর্মী শরিফুলকে আটক করে পুলিশ।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শরিফুল ইসলাম প্রধান ওই এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে এবং তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তাঁর নিজের ছবি সংবলিত যুবদলের ব্যানারের ছবিও পাওয়া গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার ওই এলাকা থেকে একটি গরু চুরি হয়। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এরই মধ্যে গোপন খবরে জানতে পারে, চুরি করা গরু শরিফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রয়েছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে দুটি গরু উদ্ধার করা হয়—যার একটি চুরি যাওয়া গরু বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, অপরাধী যে-ই হোক, তার বিচার হোক। দল অপরাধী তৈরি করে না, অপরাধীরা দলে মিশে থাকে—সেজন্য দল বা সংগঠন দায়ী নয়। যুবদল কর্মীর ছবি নিয়ে তিনি বলেন, বিভিন্ন সময় অনেকে নেতাদের সঙ্গে ছবি তুলে তা ব্যবহার করে অপরাধ করে; সবাইকে চিহ্নিত করাও সম্ভব নয়। প্রকৃত পরিচয় জানার পর কেউ তাদের আশ্রয় দেয় না বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আটক শরিফুলের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা দুটি গরুর মধ্যে একটির মালিক শনাক্ত করা গেছে। তাঁর পক্ষ থেকে মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
যেভাবে গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

যেভাবে গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

১ দিন আগে
সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

৬ দিন আগে
বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

১ সপ্তাহ আগে
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

২ সপ্তাহ আগে
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ২৫ দিনে ৬৪ লাখ টাকা, সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ২৫ দিনে ৬৪ লাখ টাকা, সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

৩ সপ্তাহ আগে
২৮ বছর দেশেই আত্মগোপনে ছিলেন জিয়া হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর

২৮ বছর দেশেই আত্মগোপনে ছিলেন জিয়া হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর

৩ সপ্তাহ আগে
বিজ্ঞাপন