প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১

বিজ্ঞাপন
পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১
পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানের বাড়িতে আন্ডারগ্রাউন্ড ঘর থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তিনি বাড়ির নিচে চোরাই গরুর খামার করেছিলেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি গরু ও যুবদল কর্মী শরিফুলকে আটক করে পুলিশ।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শরিফুল ইসলাম প্রধান ওই এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে এবং তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তাঁর নিজের ছবি সংবলিত যুবদলের ব্যানারের ছবিও পাওয়া গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার ওই এলাকা থেকে একটি গরু চুরি হয়। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এরই মধ্যে গোপন খবরে জানতে পারে, চুরি করা গরু শরিফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রয়েছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে দুটি গরু উদ্ধার করা হয়—যার একটি চুরি যাওয়া গরু বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, অপরাধী যে-ই হোক, তার বিচার হোক। দল অপরাধী তৈরি করে না, অপরাধীরা দলে মিশে থাকে—সেজন্য দল বা সংগঠন দায়ী নয়। যুবদল কর্মীর ছবি নিয়ে তিনি বলেন, বিভিন্ন সময় অনেকে নেতাদের সঙ্গে ছবি তুলে তা ব্যবহার করে অপরাধ করে; সবাইকে চিহ্নিত করাও সম্ভব নয়। প্রকৃত পরিচয় জানার পর কেউ তাদের আশ্রয় দেয় না বলে দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আটক শরিফুলের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা দুটি গরুর মধ্যে একটির মালিক শনাক্ত করা গেছে। তাঁর পক্ষ থেকে মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

৩ ঘণ্টা আগে
হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

২২ ঘণ্টা আগে
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

২৩ ঘণ্টা আগে
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

১ দিন আগে
হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন
পাবনায় ছাত্র নাফিউল হত্যা মামলা

হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

২ দিন আগে
জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

২ দিন আগে