প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

রাজনীতির 'বাল্যস্কুলের ছাত্র' হয়ে 'প্রফেসর' সাজা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
রাজনীতির 'বাল্যস্কুলের ছাত্র' হয়ে 'প্রফেসর' সাজা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, রাজনীতিতে যারা এখনো শিক্ষানবিস বা 'বাল্যস্কুলের ছাত্র', তারা যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করতে চান, তা মোটেই কাম্য নয়। তিনি বলেন, শিখতে হবে, অনেক দূর যেতে হবে—কারণ রাজনীতির পথ অত্যন্ত বন্ধুর ও প্রতিকূলতায় ভরপুর।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমাদের যারা বন্ধু ও সহযোগী ছিলেন, এমনকি যারা একসময় গোপনও ছিলেন, তাদের বলতে চাই—আমরা সংসদে বিতর্ক করব, মিছিল-মিটিং করব, কিন্তু এমন কিছু বলব না যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরে আসে।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি রাজনৈতিক পরিপক্বতার গুরুত্ব তুলে ধরে বলেন, 'যদি কেউ মনে করেন এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল, আর বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো অবদান নেই—তা হবে রাজনৈতিক অপরিপক্বতা।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাবের মহাসচিব ও ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৫০ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৫৩ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে