প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী

বিজ্ঞাপন
প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ক্যাম্পাসে ‘RoboFusion 1.0 – জাতীয় রোবোটিক্স ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবকে পরিণত হবে। সে লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা, স্টার্টআপ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনকেন্দ্রিক অর্থনীতি গঠনই জাতীয় উন্নয়নের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠদান বা ডিগ্রি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত দেশগুলোর সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাই মূল চালিকা শক্তি—বাংলাদেশেও সেই ভূমিকা পালন করতে হবে।

ফকির মাহবুব আনাম বলেন, এআই, রোবোটিক্স, অটোমেশন, আইওটি, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, সেমিকন্ডাক্টর ও কোয়ান্টাম কম্পিউটিং আগামী দিনের অর্থনীতি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের ভিত্তি নির্ধারণ করবে। বাংলাদেশও এই বৈশ্বিক পরিবর্তনের অংশীদার।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সরকারের ছয় মাস পূর্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে নিরলস কাজ করছে। সবার জন্য ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গঠনে তারা অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রযুক্তি শুধু ব্যবহার নয়, উদ্ভাবন করতে হবে। গবেষণাগার থেকে নতুন প্রযুক্তি বেরিয়ে আসুক, উদ্ভাবন থেকে জন্ম নিক নতুন স্টার্টআপ। এমন তরুণ চাই, যারা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি করবে ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড ঘোষণা করেছেন, যা দিয়ে সম্ভাবনাময় উদ্ভাবনকে উদ্যোগে রূপান্তর করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ইউএফটিবি-এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া এবং সিন্ডিকেট সদস্য এম এ মুবিন খান। বিশ্ববিদ্যালয়টির জন্য দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান স্থানীয় সংসদ সদস্য।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, শিল্প প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উদ্ভাবক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও ইউএফটিবি রোবোটিক্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব কোম্পানি হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নিয়েও শিল্প স্থাপন করেনি, তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কটি মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ প্রকল্প; ইউরোপ, চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং তাদের জায়গা দিতে হবে। এ ছাড়া ইউএফটিবি-এর জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের

২৯ মিনিট আগে
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

৪৬ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে