প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চলমান রয়েছে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎও আদালতেই নির্ধারিত হবে। সংবিধানে এ বিষয়ে সবকিছু পরিষ্কার রয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, কিন্তু এর রাজনৈতিক ও সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিলেও জুলাই অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ—যা তারা ভুলে গিয়েছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা ও স্বপ্ন আছে। যারা চেতনা বিক্রির রাজনীতি করছেন, তারা পতিত সরকারের পক্ষেই কথা বলছেন। সরকারের বয়স মাত্র সাড়ে পাঁচ মাস—এখনই রাজপথে ব্যর্থতার কথা বলা ঠিক নয়।’

ওয়ান-ইলেভেন প্রসঙ্গে তিনি বলেন, এর সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন শেখ হাসিনা। এখন তিনি নিজ দেশে ফিরে এসেছেন এবং তাঁর বিচার চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভারতে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভারত তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে—এভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক থাকে না। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর সম্পর্ক ঠিক রাখবেন—এটা চলবে না।’ তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুশোচনা নেই এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে রাজনীতি করার অধিকার কারও নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ইকরামুল হক সাজিদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রিজভী তাঁর বক্তব্যে বলেন, আন্দোলনের দিকনির্দেশনা লন্ডন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিয়েছেন। ছাত্রদের প্রতিটি আন্দোলনে বিএনপির সমর্থন ছিল। তিনি শেখ হাসিনার রক্তপিপাসু আচরণের নিন্দা জানান এবং দিল্লিতে তাঁর বক্তব্য দেওয়ার ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি ‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে শহীদ জিয়াউর রহমানের ভাষণ না রাখার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২ ঘণ্টা আগে