প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই। মানুষ এখন তাদের খাদ্য গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। তাই আমরা যে পশুজাত খাদ্য গ্রহণ করি, তা রোগমুক্ত, সুস্থ ও ভোজ্য কিনা—এটি নিশ্চিত করতে গবেষণা অপরিহার্য।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, ভেটেরিনারি খাতের পরিধি দিন দিন বাড়ছে। একসময় এ বিষয়ে আগ্রহ কম থাকলেও বিজ্ঞান ও গবেষণার অগ্রগতির সঙ্গে সঙ্গে এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। পশুপাখিকে সুস্থ রাখা, রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে গবেষণা ও আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। তিনি বলেন, ‘এই খাতে যত বেশি গবেষণা হবে, তত বেশি নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব হবে।’

ভেটেরিনারি হাসপাতাল সম্প্রসারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে এ ধরনের হাসপাতাল মূলত ঢাকাকেন্দ্রিক। দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে সেবা সহজলভ্য হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সম্মেলনে ফিজিওলি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে ‘বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিচ্ছেন। মূল দুই দিনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে—১১৬টি মৌখিক ও ২০২টি পোস্টার উপস্থাপনা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২ ঘণ্টা আগে