প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী

মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী

বিজ্ঞাপন
মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী
কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হাওর, বিল, নদী ও জলাশয়ে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব অভয়াশ্রমে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে মা মাছের জন্য সংরক্ষিত রাখা হবে এবং পাহারাদার নিয়োগের মাধ্যমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হবে।

শনিবার দুপুরে কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে এই পরিদর্শন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

মন্ত্রী বলেন, দেশীয় মাছের স্বাভাবিক উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে, কারণ কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং মা মাছের প্রজননক্ষেত্র নষ্ট হওয়ায় তাদের অভয়াশ্রম প্রায় বিলীন হয়ে গেছে। ফলে মিঠা পানির অনেক মাছ এখন বিলুপ্তির পথে। এ পরিস্থিতি মোকাবিলায় হাওর ও জলাভূমিতে সরকারি উদ্যোগে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হবে। সেখানে পাহারার ব্যবস্থা থাকবে, যাতে কেউ অভয়াশ্রম থেকে মাছ ধরতে না পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত হলে প্রজনন বাড়বে, ডিমের পরিমাণ বাড়বে এবং ধীরে ধীরে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।’ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’। আগামী মৌসুম থেকে এর বাস্তবায়ন শুরু হবে এবং ইতোমধ্যে পরিকল্পনা চূড়ান্ত ও বাজেট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ ও -২ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ও উপজেলা বিএনপির নেতারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরাঞ্চলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৩০ মিনিট আগে
গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫৮ মিনিট আগে
ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর

ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর

১ ঘণ্টা আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের

১ ঘণ্টা আগে
জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

১ ঘণ্টা আগে
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
বিজ্ঞাপন