প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ●

মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী

বিজ্ঞাপন
মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী
কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হাওর, বিল, নদী ও জলাশয়ে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব অভয়াশ্রমে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে মা মাছের জন্য সংরক্ষিত রাখা হবে এবং পাহারাদার নিয়োগের মাধ্যমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হবে।

শনিবার দুপুরে কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে এই পরিদর্শন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, দেশীয় মাছের স্বাভাবিক উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে, কারণ কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং মা মাছের প্রজননক্ষেত্র নষ্ট হওয়ায় তাদের অভয়াশ্রম প্রায় বিলীন হয়ে গেছে। ফলে মিঠা পানির অনেক মাছ এখন বিলুপ্তির পথে। এ পরিস্থিতি মোকাবিলায় হাওর ও জলাভূমিতে সরকারি উদ্যোগে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হবে। সেখানে পাহারার ব্যবস্থা থাকবে, যাতে কেউ অভয়াশ্রম থেকে মাছ ধরতে না পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত হলে প্রজনন বাড়বে, ডিমের পরিমাণ বাড়বে এবং ধীরে ধীরে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।’ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’। আগামী মৌসুম থেকে এর বাস্তবায়ন শুরু হবে এবং ইতোমধ্যে পরিকল্পনা চূড়ান্ত ও বাজেট নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ ও -২ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ও উপজেলা বিএনপির নেতারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরাঞ্চলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

২ সপ্তাহ আগে
গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

৩ সপ্তাহ আগে
প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

১ মাস আগে
দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

১ মাস আগে
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

১ মাস আগে
কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে  আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

১ মাস আগে