আজ রোববার ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, নূরুল হাসান খান ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময় প্রথম সারিতে থেকেছেন। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য হিসেবে তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মতপ্রকাশের পক্ষে সব সময় সোচ্চার ভূমিকা রেখে গেছেন। পেশার উন্নয়নে যেকোনো কর্মসূচিতে ছিল তার সরব উপস্থিতি। তার মৃত্যুতে ডিইউজে একজন একনিষ্ঠ কর্মীকে হারিয়েছে।
বিবৃতিতে তার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।


