প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক

বিজ্ঞাপন
অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক
চিত্রনায়িকা তমা মির্জাকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে নিয়োগ দিয়েছে এবি ব্যাংক। ব্যাংকটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংকিং খাতে পূর্বঅভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সরাসরি এভিপি পদে নিয়োগ পাওয়ায় ব্যাংকটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্যাংকটির আর্থিক পরিস্থিতি দুর্বল এবং অনেক কর্মকর্তার পদোন্নতি আটকে থাকার মধ্যে এ নিয়োগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন তমা মির্জা। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে ব্যাংকিং খাতে তার পূর্বঅভিজ্ঞতা নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে, আর্থিক সংকটে থাকা এবি ব্যাংক ২০২৫ সালে প্রায় ৩ হাজার ৮৮৯ কোটি টাকা নিট লোকসান করেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেও ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ২১ দশমিক ৬২ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ৫৭ দশমিক ৮৫ টাকা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের হিসাবে ব্যাংকটির প্রায় ৫৬৬ কোটি ৫১ লাখ টাকা প্রভিশন ঘাটতি ছিল। ক্রেডিট রেটিংয়েও ব্যাংকটির outlook ‘Negative’ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এমন আর্থিক বাস্তবতায় তমা মির্জার সরাসরি এভিপি পদে নিয়োগ ব্যাংকটির নিয়োগ ও মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

১ সপ্তাহ আগে
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

২ সপ্তাহ আগে
টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

৩ সপ্তাহ আগে
বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

৩ সপ্তাহ আগে
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

৪ সপ্তাহ আগে