প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলায় উৎসাহিত করতে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যাডমিন্টন উপকরণ বিতরণ ● বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর ● সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী ● যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড ● আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন ● সবুজবাগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত ● বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম ● জুলাই সনদ বাস্তবায়নসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের মজলিসে শূরায় ● বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ ●

মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

বিজ্ঞাপন
মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা
মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ৫ হাজার নাগরিককে ধাপে ধাপে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির সরকার। প্রথম দফায় আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জনকে মিয়ানমারে পাঠানো হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার সরকারের কূটনৈতিক নোটের মাধ্যমে প্রথম দফায় ফেরত পাঠানোর জন্য নির্ধারিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রত্যাবাসনে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ব্যবহারের কথা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ কার্যক্রমে মালয়েশিয়ার স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকার জানিয়েছে, ২০২৬ সালে শরণার্থী হিসেবে দাবি করা মিয়ানমারের ৪ হাজার ৮ জন নাগরিককে শরণার্থী নিবন্ধন কর্মসূচির আওতায় আনা হবে। অন্যদিকে, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ৫ হাজার ব্যক্তিকে পর্যায়ক্রমে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

গত ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে মিয়ানমারের ১০ হাজার ৩৮৮ নাগরিক আটক ছিলেন। তাদের পরিচয়, নাগরিকত্ব, শরণার্থী দাবি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য যাচাই করছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মালয়েশিয়া সরকার জানিয়েছে, মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

১ দিন আগে
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

১ দিন আগে
পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

১ দিন আগে
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

১ দিন আগে
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

৩ দিন আগে
যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

৪ দিন আগে