শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এআই ব্যবহারে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের জীবন সহজ করা ও মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করা উচিত।


