শনিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআর জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ১০টি ট্রাকে করে ডুপ্লেক্স বোর্ড খুলনায় নেওয়ার কথা ছিল। তবে ট্রাকগুলো নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে নয়াবাজারে প্রবেশ করে। সেখানে বন্ড সুবিধায় আনা কাগজ আড়তে বিক্রির প্রস্তুতি চলছিল বলে গোয়েন্দা তথ্য পায় কাস্টমস।
অভিযানের সময় একটি ট্রাক পালিয়ে গেলেও আরেকটি ট্রাক আটক করা হয়। বহরটিতে মোট প্রায় ৮১ টন কাগজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা পণ্য নির্ধারিত শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের কথা। অনুমোদিত গন্তব্যের বাইরে এসব পণ্য বিক্রি বা স্থানান্তর করে শুল্ক-কর ফাঁকির সুযোগ তৈরি হয়। ঘটনায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের নথিপত্র ও সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



