প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে: ড. হেলাল উদ্দিন শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

বিজ্ঞাপন
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৈঠকগুলোতে ভূমি অবক্ষয় ও খরা মোকাবিলা, জলবায়ু সহনশীলতা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও শ্রম অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদবের সঙ্গে বৈঠকে জলবায়ু-সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, সুন্দরবন ও বঙ্গোপসাগরীয় উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি কৃষিপণ্য, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও তৈরি পোশাক রপ্তানির সুযোগ নিয়ে আলোচনা করেন পরিবেশমন্ত্রী। পাশাপাশি মঙ্গোলিয়ায় বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনাও উঠে আসে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা হয়। মঙ্গোলিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য ও জলবায়ু অভিযোজন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও ভূমি অবক্ষয়ের মতো আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা জরুরি। এসব বৈঠকের মাধ্যমে পরিবেশ ও টেকসই উন্নয়নে বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

২ ঘণ্টা আগে
ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

৪ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৯৯৬

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৯৯৬

৪ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

৪ ঘণ্টা আগে
শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী

শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে
অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

৭ ঘণ্টা আগে