প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান ● গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ● তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন ● ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী ● কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি ● ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ●

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

বিজ্ঞাপন
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৈঠকগুলোতে ভূমি অবক্ষয় ও খরা মোকাবিলা, জলবায়ু সহনশীলতা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও শ্রম অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদবের সঙ্গে বৈঠকে জলবায়ু-সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, সুন্দরবন ও বঙ্গোপসাগরীয় উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি কৃষিপণ্য, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও তৈরি পোশাক রপ্তানির সুযোগ নিয়ে আলোচনা করেন পরিবেশমন্ত্রী। পাশাপাশি মঙ্গোলিয়ায় বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনাও উঠে আসে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা হয়। মঙ্গোলিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য ও জলবায়ু অভিযোজন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও ভূমি অবক্ষয়ের মতো আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা জরুরি। এসব বৈঠকের মাধ্যমে পরিবেশ ও টেকসই উন্নয়নে বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান

১ ঘণ্টা আগে
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ

১৭ ঘণ্টা আগে
তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন

১৭ ঘণ্টা আগে
ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১৭ ঘণ্টা আগে
কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

১৮ ঘণ্টা আগে