প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে: ড. হেলাল উদ্দিন শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

বিজ্ঞাপন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট দিবসটি পালিত হয়ে আসছে। জোরপূর্বক গুমকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এ অপরাধ বন্ধ, নিখোঁজদের সন্ধান এবং তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে, গত ১৫ বছরে দেশে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৫০ জনের বেশি এখনো নিখোঁজ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দীর্ঘদিনের আহ্বানের পর বাংলাদেশ ২০২৪ সালের ২৯ আগস্ট জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে। ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে সনদটি গৃহীত হয় এবং ২০১০ সালে এর বাস্তবায়ন শুরু হয়।

গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। গুমের কারণে মৃত্যু, মরদেহ উদ্ধার কিংবা পাঁচ বছর পরও সন্ধান না মিললে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দিবসটির মূল লক্ষ্য জোরপূর্বক গুমের অবসান, দায়মুক্তি বন্ধ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

১৫ ঘণ্টা আগে
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

১৬ ঘণ্টা আগে
ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৮ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৯৯৬

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৯৯৬

১৮ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

১৮ ঘণ্টা আগে
শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী

শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে