প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া

বিজ্ঞাপন
সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের সড়ক নির্মাণে মালয়েশিয়ার রাবার মিশ্রিত বিটুমিন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। নবায়নযোগ্য জ্বালানি খাতেও সহযোগিতার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন মীর শাহে আলম। এ বিষয়ে আইন করা হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে।

রাজধানীতে দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকার সড়কে চলাচল ও নিবন্ধনের অনুমতি পাবে না। ঢাকার বাইরে বিভিন্ন শহরে এসব ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী

বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী

২ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

৩ ঘণ্টা আগে
ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

৪ ঘণ্টা আগে