প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই ৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি সিলগালা

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, মাদক দেশের অন্যতম বড় সামাজিক সংকট। মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন।

সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এতে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভায় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ ঘণ্টা আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ ঘণ্টা আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

৪ ঘণ্টা আগে
বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৫ ঘণ্টা আগে
র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

২১ ঘণ্টা আগে