প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী ১৬ বছরেই বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

যান্ত্রিক ত্রুটিতে সিঙ্গাপুরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

বিজ্ঞাপন
যান্ত্রিক ত্রুটিতে সিঙ্গাপুরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ফ্লাইট বাতিলের খবর জানতে পেরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যাত্রীরা।

সোমবার বিকেল ৩টার দিকে নির্ধারিত ফ্লাইটের জন্য যাত্রীরা বিমানবন্দরে উপস্থিত হলেও দীর্ঘ সময় উড্ডয়নের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। পরে যাত্রীদের চাপের মুখে বিমান কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যাত্রীদের অভিযোগ, ফ্লাইটের বিষয়ে সময়মতো তথ্য না পাওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামত সম্ভব হলে মঙ্গলবার ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হবে।

সাম্প্রতিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ এবং ড্যাশ ৮ মডেলের উড়োজাহাজে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ছে। সময়মতো মেরামত ও রক্ষণাবেক্ষণে অবহেলা, যন্ত্রাংশের মান এবং জনবল দক্ষতার ঘাটতির কারণে এসব সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। ফলে শুধু ফ্লাইট সময়সূচি ব্যাহত হচ্ছে না, বরং যাত্রীদের আস্থাও দ্রুত হারিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে, বিজি-৫৮৫ ফ্লাইটের ক্যাপ্টেন যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে নিরাপদ যাত্রা নিশ্চিতের আশ্বাস দেন। তবে যাত্রীদের অনেকে মনে করছেন, শুধু আশ্বাস যথেষ্ট নয়—প্রয়োজন বাস্তবসম্মত সমাধান ও ধারাবাহিক নিরাপত্তা নিশ্চয়তা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্যদিকে, নির্ধারিত সময়ে মেরামত সম্ভব না হলে বিকল্প হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ থেকে একটি ড্রিমলাইনার উড়োজাহাজ সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ওই উড়োজাহাজে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

ফ্লাইট বাতিলের ঘটনায় যাত্রীদের আবাসন, খাবার ও অন্যান্য সহায়তার বিষয়েও বিমান কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

১৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

১৬ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

৪৮ মিনিট আগে
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

৫৫ মিনিট আগে
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১ ঘণ্টা আগে
মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে