মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টের বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের জন্য অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন।



