প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও অতীতের ঘটনাবলিতে আটকে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশেরই নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। অতীতের ইতিহাস অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়ন ও সহযোগিতা এগিয়ে নেওয়া কঠিন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকার পর্যায়ের যোগাযোগের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন। দুই দেশের সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে। তাই জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।

প্রতিবেশী দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগ করে নেয় না, নিজেদের স্বপ্নও ভাগ করে নেয়। দুই দেশ সমান—কেউ বড় বা ছোট নয়। এ কারণে পারস্পরিক দায়িত্বও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা উচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে আরও উন্মুক্ত ও পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের হাইকমিশনার শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ভারতের অভিজ্ঞতা তুলে ধরেছেন হাইকমিশনার।

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

৫৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

৫৭ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

১ ঘণ্টা আগে
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

২ ঘণ্টা আগে
মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে