প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী ১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ যেমন ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে ভারতও আশ্রয় দেবে না বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে দুই দেশের ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকলে সম্পর্ক আরও উন্নত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক স্বার্থ ও সুবিধা বিবেচনায় সময় নির্ধারণে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পরিস্থিতি অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ৫ আগস্টের একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের বিকল্প হিসেবে না দেখে সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে বিমান পরিবহন খাত নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব ও গেটওয়ে হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। যাত্রীসেবা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট ও উড়োজাহাজের সংখ্যা বাড়ানো প্রয়োজন। দেশের প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিষয়টি এখনো আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। জাতীয় স্বার্থ, দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম

১ ঘণ্টা আগে
সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

৩ ঘণ্টা আগে
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

৩ ঘণ্টা আগে