প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন: কৃষিমন্ত্রী নেপালের বন্যা ও হিমবাহধসে জামায়াতের শোক ভারতের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ চাইলেন ইরানের প্রেসিডেন্ট ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী ১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম

বিজ্ঞাপন
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত হলেন ৩ আলেম
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। নতুন বোর্ডে দেশের পাঁচজন প্রখ্যাত আলেমকে গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন নতুন করে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৮৩-এর ৬(১) ধারা অনুযায়ী ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্মমন্ত্রী বোর্ডের চেয়ারম্যান থাকবেন। এছাড়া ইউজিসি চেয়ারম্যান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাপরিচালক থাকবেন বোর্ডের সদস্যসচিব।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকার মনোনীত দুই সংসদ সদস্যও গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

নতুন যুক্ত তিন আলেম

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নতুন করে দায়িত্ব পাওয়া তিন আলেম হলেন—

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মুফতি মনির হোসাইন কাসেমী
মুফতি আজহারুল ইসলাম
মুফতি শরীফ উল্লাহ

এ ছাড়া বোর্ডে আগের সদস্য হিসেবে রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে মেয়াদ শেষে নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

২ ঘণ্টা আগে
আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

৪ ঘণ্টা আগে