প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানতকারীর আবেদন

বিজ্ঞাপন
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানতকারীর আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর মধ্যে ২ হাজার ৩৬৭ জন আমানতকারী এককালীন পুরো আমানতের মূল অর্থ উত্তোলনের আবেদন করেছেন। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) উত্তোলন করতে পারবেন। এ জন্য ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হবে।

গত ৩১ আগস্ট প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, শাখা পর্যায়ে জমা হওয়া আবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থ শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। আমানতের বিপরীতে অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় তা এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে।

টাকা উত্তোলনের আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং উত্তোলনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপনকে নিয়োগের সুপারিশ বিএনপি হুইপের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপনকে নিয়োগের সুপারিশ বিএনপি হুইপের

৫ দিন আগে
অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক

১ সপ্তাহ আগে
পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল

পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল

১ মাস আগে
সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

১ মাস আগে
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ মাস আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

১ মাস আগে