প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ পুরোপুরি সৌরশক্তিনির্ভর হবে: প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম অটোরিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন
জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী
জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়ে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুললেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, তাপদাহ ও খরার মতো দুর্যোগ বাড়ছে। বাংলাদেশের মতো উপকূলীয় ও নিম্নাঞ্চলীয় দেশের জন্য এসব ঝুঁকি অত্যন্ত উদ্বেগের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) ২০২৩-২০৫০ এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) প্রণয়ন করেছে। পাশাপাশি কম কার্বন নিঃসরণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, দূষণমুক্ত উৎপাদন ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী শিশু-কিশোরদের পলিথিন ব্যবহার পরিহার, শব্দদূষণ রোধ, বিদ্যুৎ-পানির সাশ্রয়ী ব্যবহার এবং বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধির কারণে হঠাৎ বন্যা ও অন্যান্য দুর্যোগ বাড়ছে। অগ্রিম সতর্কতা জারি করলে কৃষি ও স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও পরিবেশ মেলায় অংশ নেওয়া শ্রেষ্ঠ স্টলগুলোর মধ্যে পুরস্কার, ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ পুরোপুরি সৌরশক্তিনির্ভর হবে: প্রধানমন্ত্রী

কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ পুরোপুরি সৌরশক্তিনির্ভর হবে: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

২ ঘণ্টা আগে
বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

৫ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

২২ ঘণ্টা আগে