প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সুইপার আর হারপিক আনেন, আমি ক্লিন করব: কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদ সোহেল

বিজ্ঞাপন
পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদ সোহেল
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান–২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ সোহেল।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘গ্রিনম্যান–২০২৬’ সম্মাননা দেওয়া হয়। গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে মাহমুদ সোহেল এ পুরস্কার পান।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন মাহমুদ সোহেল। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। বর্তমানে জিটিভির বার্তা সম্পাদক ও ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিবেশ সাংবাদিকতার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট ও অনুসন্ধানী প্রতিবেদনে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহমুদ সোহেল। সহকর্মীদের মতে, পেশাগত নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অবস্থান ধরে রেখেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’

গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’

২৯.৪১৫০৬ সেকেন্ড আগে
দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ মিনিট আগে
এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’

এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’

৪ মিনিট আগে
সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

২ ঘণ্টা আগে
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

৪ ঘণ্টা আগে
দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে