প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিজ্ঞাপন
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে হাজির করা হয়নি। হাজির হওয়া আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু রয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রসিকিউশন জানায়, পলাতক ৩০ আসামিকে তাদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এ কারণে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তারদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১ দিন আগে
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

৪ দিন আগে
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট

৪ দিন আগে
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

৪ দিন আগে
এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি

এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি

৫ দিন আগে
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১ সপ্তাহ আগে