ঘোষণা অনুযায়ী, বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি।
প্রতি বছর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশাল অস্থায়ী ক্যাম্প গড়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এতে অংশ নেন।
ইজতেমা উপলক্ষে মুসল্লিদের থাকা, খাবার, পানি, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।


