বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো জরুরি। এ ক্ষেত্রে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. মোহাম্মদ আল জাসের বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামী উন্নয়ন ব্যাংক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। সড়ক, রেল ও নৌপরিবহন খাতে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।


