প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮ চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল চব্বিশের আন্দোলনে ডিবিতে কী ঘটেছিল, জানালেন সারজিস বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক ঐক্যের বিকল্প নেই: মীর হেলাল

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। ধর্ম বা অন্য কোনো বিভাজন নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। সবার আগে বাংলাদেশ, তাই প্রত্যেকের প্রথম পরিচয় বাংলাদেশি হওয়া উচিত। ধর্মীয়, সামাজিক বা নৃগোষ্ঠীগত পরিচয় পরবর্তী বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার যে রাজনৈতিক ধারণা ছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যহীনতা নিশ্চিত করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধর্মের উপাসনালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সরকার কেবল সংবিধানে নয়, বাস্তব জীবনেও সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দের পরিবর্তে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির চর্চার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর মিছিলটি বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল

১১ ঘণ্টা আগে
বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং সম্পন্ন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং সম্পন্ন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

২০ ঘণ্টা আগে
ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

২১ ঘণ্টা আগে
অসুস্থ বাবার কাছ থেকে হাসপাতালে দলিলে সই নেওয়ার চেষ্টা, ভিডিও ঘিরে তোলপাড়

অসুস্থ বাবার কাছ থেকে হাসপাতালে দলিলে সই নেওয়ার চেষ্টা, ভিডিও ঘিরে তোলপাড়

২৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

২৩ ঘণ্টা আগে
শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর

শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর

১ দিন আগে