প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএনপি নায়ক হতে পারতো, এখন ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু জাতিসংঘে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জিয়ার বিএনপি থেকে এখনকার বিএনপি : কী বদলেছে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

জাতিসংঘে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
জাতিসংঘে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভারতের সঙ্গে বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ এতে যুক্ত হতে পারে। বিশ্বের অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়ে তিনি বলেন, কোনো চাপের কারণে নয়, চাহিদা থাকায় বিমান কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

১ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

১ ঘণ্টা আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

৪ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে তথ্য নেই: জয়সোয়াল

১৮ ঘণ্টা আগে
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ ঘণ্টা আগে