প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: পানিসম্পদমন্ত্রী গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন বিরোধী দলের লংমার্চে জনগণের ভোগান্তি বাড়বে: ইশরাক সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

বিজ্ঞাপন
শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন
শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের নিরাপত্তা, মর্যাদা, ন্যায্য মজুরি ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সম্মেলন ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা। ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ তাদের মৌলিক অধিকার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। সরকারের ত্রিপক্ষীয় পরামর্শ ব্যবস্থার মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান।

প্রযুক্তির পরিবর্তন ও বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, দক্ষ শ্রমিক দেশের অন্যতম বড় উৎপাদনশীল সম্পদ। নতুন শিল্প ও মানসম্মত কর্মসংস্থানের জন্য আগামী প্রজন্মকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, নারী শ্রমিকের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা এবং শ্রমিক পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদার করা সরকারের অগ্রাধিকার। শ্রমিকের দক্ষতা, শিল্পের সক্ষমতা ও রাষ্ট্রের দায়িত্বশীলতার সমন্বয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

২৫ মিনিট আগে
অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

২ ঘণ্টা আগে
সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত: চিফ হুইপ

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত: চিফ হুইপ

২ ঘণ্টা আগে
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

৩ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে